বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

নিউইয়র্কে পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার

নিউইয়র্কে চলতি মাসে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা, মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা এবং এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে যেকোনো চুক্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করতে চায়। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচিকে অন্যতম প্রধান বিষয় হিসেবে দেখছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র শুধু হরমুজ প্রণালি নিয়ে একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছে পরে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে আগ্রহী নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ইরান সাত দিনের একটি ব্যবস্থা প্রস্তাব করেছে। এর আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা অর্থের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু করবে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ে আলাদাভাবে করার প্রস্তাব দিয়েছে তেহরান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ফলে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনাকে কীভাবে একই সমঝোতার আওতায় আনা যায়, তা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ