বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ : যুদ্ধের আবহ জিইয়ে রাখছেন ট্রাম্প

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৩ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জারি করা এক নির্বাহী আদেশে ২০২৮ সালের মধ্যে চাঁদে পুনরায় মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। একই সঙ্গে মহাকাশকে যেকোনো অস্ত্রের হুমকি থেকে রক্ষা করার ঘোষণাও দিয়েছেন তিনি। তার প্রশাসনের দ্বিতীয় মেয়াদে মহাকাশ গবেষণায় এটিই প্রথম বড় পদক্ষেপ। আবার এই একই নেতা ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সামরিক হস্তক্ষেপ করে নিয়মিত হারে ভেনেজুয়েলার মাদকচক্রকে নির্মূলের নামে মানুষ হত্যা করছেন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এও বলেছেন, ভেনেজুয়েলার সঙ্গে ‘যুদ্ধের সম্ভাবনা আমি নাকচ করছি না।’

ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার কাছাকাছি সমুদ্রে আরও তেলের ট্যাঙ্কার জব্দ করা হবে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, তারা যদি সাগরে জাহাজ ভাসানোর মতো ‘বোকামি’ করে, তবে সেই জাহাজগুলো শেষ পর্যন্ত আমেরিকার বন্দরেই গিয়ে পৌঁছাবে।

ট্রাম্প প্রশাসন দাবি করেছে, সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৯০ জনকে হত্যা করা হয়েছে- এমন সব নৌকায় হামলায়, যেগুলো আমেরিকার দাবি অনুযায়ী মাদক পাচার করছিল। তবে এই নৌকাগুলোতে ফেন্টানিল বা কোকেনের মতো মাদক ছিল কিনা, তার কোনো প্রকাশ্য প্রমাণ হোয়াইট হাউস দেয়নি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, আমেরিকা আসলে তাঁকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। উল্লেখ্য, ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদ রয়েছে।

ট্রাম্পের কাছে তাঁর মূল লক্ষ্য ‘মাদুরোকে ক্ষমতা থেকে সরানো কিনা’ জানতে চাওয়া হলে তিনি রহস্যজনকভাবে বলেন, ‘মাদুরো খুব ভালো করেই জানেন আমি কী চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ