সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

‘নিউইয়র্কের প্রেমে পড়ে যাচ্ছি’, ইউএস ওপেন জিতে বললেন রিবাকিনা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার

যুক্তরাষ্ট্রের ফ্ল্যাশিং মেডোসে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি এলেনা রিবাকিনা। ইউএস ওপেন ফাইনালে দুবারের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে ২৭ বছর বয়সী এই কাজাখ তারকা বলেন, ‘নিউইয়র্কের প্রেমে আমি দিন দিন আরও বেশি করে পড়ে যাচ্ছি।’

শনিবারের এই ফাইনালে ৬-৪, ৫-৭ ও ৬-২ সেটের জয়ে অফিসিয়ালি মেয়েদের টেনিসের নতুন এক নম্বর খেলোয়াড় হিসেবে মুকুট পরেন রিবাকিনা। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে তিনি জানান, টুর্নামেন্টে নামার আগে গোড়ালির ইনজুরির কারণে এমন কিছু তিনি বিন্দুমাত্র কল্পনাও করেননি। একই সাথে ফাইনালে দারুণ লড়াই করার জন্য প্রতিপক্ষ সাবালেঙ্কা ও তার টিমকে বড় চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানান তিনি।

অন্যদিকে, ম্যাচ হারার পর সম্পূর্ণ বিপরীত এক চিত্র দেখা যায় সাবালেঙ্কার আচরণে। টানা তৃতীয় ইউএস ওপেন জেতার স্বপ্নভঙ্গ হওয়ায় কোর্টেই কান্নায় ভেঙে পড়েন বেলারুশ তারকা। পুরস্কার বিতরণী মঞ্চ সাজানোর আগের মুহূর্তে নিজের হতাশা ও রাগ সামলাতে না পেরে বেঞ্চের পাশে সজোরে রাকেট আছড়ে ভেঙে ফেলেন তিনি। ক্যামেরায় তার এই রাকেট ভাঙার দৃশ্য এবং কান্নার মুহূর্তটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে। অতীতেও ২০২৩ সালের ফাইনাল হারের পর এমনি ভাবেই হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

এই জয়ের মাধ্যমে ২০২২ সালের উইম্বলডন এবং চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের পর নিজের তৃতীয় মেজর ট্রফি ঘরে তুললেন রিবাকিনা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নতুন ১ নম্বর খেলোয়াড় হিসেবে নিজের ক্ষমতা প্রমাণ করার জন্য এটি ছিল অন্যতম কঠিন একটি পরীক্ষা।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ