রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার
বৃষ্টির পরও রাজধানী ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর রয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ। ওই সময় বায়ুর মান সূচক (এএকিউআই) স্কোর ছিল ১৫৩।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে ১৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মালয়েশিয়ার কুচিং। ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল ইরাকের রাজধানী বাগদাদ।

আইকিউএয়ারের সূচকে শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

বাংলাদেশে এএকিউআই নির্ধারণে বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের মাত্রা বিবেচনা করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।

এতে বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ