শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী ‘ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে’ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি মেসির ১০০তম গোলে চ্যাম্পিয়ন মায়ামি

ক্যান্সারের কাছে হেরে গেলেন নাইজেরীয় অভিনেতা তাইও হাসান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার
নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্প ‘নলিউড’-এর প্রখ্যাত ও প্রবীণ অভিনেতা তাইও হাসান (যিনি ‘ওগোগো’ নামে সর্বজনপরিচিত) ৬৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তার এই প্রয়াণে বিনোদন অঙ্গন ও ভক্তদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২৩ আগস্ট) সামাজিক মাধ্যমে এক লাইভ সম্প্রচারে তার মেয়ে কিরা হাসান বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন। সহঅভিনেতা প্রিন্স জিদে কোসোক জানান, ধর্মীয় রীতি অনুযায়ী সোমবার (২৪ আগস্ট) দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওগুন রাজ্যে তার নিজ শহরে তাকে দাফন করা হবে।
একসময় ওয়াটার করপোরেশনে মেকানিক হিসেবে কাজ করা এই অভিনেতা ১৯৮১ সালে অভিনয় শুরু করেন এবং পরবর্তীতে ১৯৯৪ সালে পূর্ণকালীন অভিনয়ে আসেন। ‘আনিকুলাপো’ ছবিতে তার অভিনয় সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

তার মৃত্যুতে সহকর্মী ও রাজনৈতিক নেতারা গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ