সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ভারত থেকে হুমকি পাচ্ছেন হাদির চিকিৎসকরা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ বার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসকেরা অভিযোগ করেছেন, তাদের ফোন করে হুমকি দেয়া হচ্ছে এবং তাদের নাম্বার বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়া হচ্ছে।

রবিবার (১৪ ডিসেম্বর) হাদির চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ প্রেস ব্রিফিংয়ে জানান, হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরা হুমকি পাচ্ছেন।

তিনি জানান, আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমাদের নাম্বার পাবলিক করে দেয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে নাম্বার ছড়িয়ে দেয়া হচ্ছে। আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে।
চিকিৎসক আরও জানান, উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেয়া হয়েছে। তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড় প্রশ্ন বলে উল্লেখ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ