বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৩৮ বার

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হারের পর ব্রাজিল জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলের এ তারকা বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানে আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।’

৩৪ বছর বয়সী এ তারকা সেসময় স্পষ্ট করে কিছু না বলায় সমর্থকদের মনে হয়তো একটু ক্ষীণ আশার আলো থেকে গিয়েছিল। আবারও হয়তো ব্রাজিলের হয়ে আবার দেখা যাবে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাকে।

আজ নেইমার নিজেই সেই আশার আলো নিভিয়ে দিয়েছেন। কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলে জয়ের পর এ নিয়ে কথা বলেছেন তিনি।

কিছুদিন আগে সাও পাওলোয় খেলা ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মউরা সংবাদমাধ্যম ‘স্পোর্তে রেকর্ড’কে দেওয়া সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছিলেন, নেইমার ২০৩০ বিশ্বকাপেও খেলবেন।

সান্তোসের ম্যাচ শেষে এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল নেইমারের কাছে।

মিক্সড জোনে দাঁড়িয়ে নেইমার বলেন, ‘মউরাকে ধন্যবাদ। কিন্তু এটা ঘটবে না। জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। ইতিহাস গড়েছি, সুখী ছিলাম। নিজের জীবন, রক্ত—সবই দিয়েছি। হলুদ জার্সিতে সব সময় লড়াই করেছি। কিন্তু এখন আর এসব চাই না।’

সান্তোসের হয়ে এই ম্যাচে ৪৫ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন নেইমার। ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করা নেইমারের হলুদ জার্সিতে শেষ গোলটি এসেছে বিশ্বকাপে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ