সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

অভিনয়ে আসছেন রোনালদো!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১ বার

ফুটবল নিয়ে সবুজ মাঠে একের পর এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ আসরে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলেছেন তিনি। হয়তো কিছুদিন পর নিজের বুট জোড়াও তুলে রাখবেন তিনি। এবার ক্যারিয়ারের অন্তিম লগ্নে অবস্থান করা রোনালদো দিলেন এক নতুন খবর। অভিনয় ও প্রযোজক হিসেবে হলিউডে পা রাখছে যাচ্ছেন তিনি।

ব্রিটিশ ফুটবল প্রাঙ্গণ ঘিরে নির্মিত হতে যাওয়া ‘ডে ওয়ান’স’ নামে নতুন একটি টিভি ড্রামা সিরিজে অভিনয় ও প্রযোজনা করতে যাচ্ছেন সিআর সেভেন খ্যাত রোনালদো।

যা হতে যাচ্ছে ফুটবল মাঠের বাইরে রোনালদোর ব্যবসা ও বিনোদন জগতে এটি অন্যতম বড় পদক্ষেপ। এই সিরিজে রোনালদোর পাশাপাশি অভিনয় করবেন আর্সেনাল ও ফ্রান্সের আরেক ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি।

নতুন রুপে রোনালদো

সিরিজটি কোনো বাস্তব খেলোয়াড়ের জীবনের ওপর ভিত্তি করে নয়, বরং এটি নির্মাণ করে হবে স্ট্যানলি ডাল্টন নামে এক প্রভাবশালী কাল্পনিক এজেন্টের জীবন ঘিরে। মূল এজেন্টের চরিত্রে অভিনয় করবেন হোল্যান্ড ও বিলিয়নস খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা ড্যামিয়ান লুইস।

নিজের নতুন মিশন নিয়ে রোনালদো বলেন, ‘বিষয়টি নিয়ে নিজের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এর মাধ্যমে জীবনের নতুন একটা দিক খুলে গেল। আমরা বরাবরই নতুন কাজ করতে ভালোবাসি। আমি আশা করছি সবাই এই নতুন কাজটি পছন্দ করবেন।’

লন্ডনের বার্নেট ফুটবল ক্লাবের স্টেডিয়ামে ইতোমধ্যেই ড্যামিয়ান লুইস ও থিয়েরি অঁরিকে নিয়ে এই সিরিজের শুটিংয়ে কাজ শুরু হয়ে গেছে। ব্রিটিশ ফুটবলের ভেতরের আসল নাটকীয়তা ও জটিল রূপ ফুটিয়ে তোলাই এই সিরিজের মূল লক্ষ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ