বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ফুটবলের রাজপুত্রের শেষ অধ্যায়!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৫ বার

বিশ্বকাপের সোনালি ট্রফিটা আরেকবার ছুঁয়ে দেখার স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নের ঠিক শেষ ধাপে এসে থামতে হলো লিওনেল মেসিকে। ফাইনালের মহারণে স্পেনের শৈল্পিক ফুটবলের কাছে ১-০ গোলে হার মানল আর্জেন্টিনা। আর সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে শেষ হলো ফুটবলের রাজপুত্রের দীর্ঘ, গৌরবময় অভিযাত্রা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে লা রোহা। অন্যদিকে নীল-সাদা জার্সিতে নেমে আসে নিস্তব্ধতা। মেসি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে তাকিয়ে থাকেন সবুজ গালিচার দিকে। যে মাঠ তাকে দিয়েছে অগণিত স্মৃতি, অসংখ্য করতালি আর এক অনন্ত ভালোবাসা; এবার সেই মাঠ থেকেই বিদায় নিলেন মাথা উঁচু করে, যদিও শেষ হাসিটা তার হয়নি।

বিশ্বকাপজুড়ে মেসি বারবার প্রমাণ করেছেন বয়স কেবল একটি সংখ্যা। তার নেতৃত্বে আর্জেন্টিনা পেরিয়েছে কঠিন সব প্রতিপক্ষ, পৌঁছেছে ফাইনালের মহামঞ্চে। কিন্তু শেষ লড়াইয়ে স্পেনের শৃঙ্খলিত রক্ষণ, নিখুঁত পাসিং আর কার্যকর আক্রমণের সামনে আলবিসেলেস্তেদের স্বপ্ন ভেঙে যায়। পরাজয় হয়তো মেসির শেষ ম্যাচের স্কোরলাইন হয়ে থাকবে, কিন্তু তার উত্তরাধিকারকে কখনও মøান করতে পারবে না। বিশ্বকাপ, কোপা আমেরিকা, অগণিত রেকর্ড আর কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকা এক ফুটবলশিল্পীর গল্প শেষ হলো আরেকটি রূপকথার মতোই। ট্রফি এবার স্পেনের হাতে উঠেছে, কিন্তু ইতিহাসের পাতায় লিওনেল মেসি থেকে যাবেন এমন এক কিংবদন্তি হিসেবে, যার নাম উচ্চারিত হবে ফুটবল বেঁচে থাকা পর্যন্ত।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আবারও সামনে এসেছে এক প্রশ্ন লিওনেল মেসি কি এবার জাতীয় দলকে বিদায় জানাবেন? ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত কোনো ঘোষণা দেননি আর্জেন্টাইন অধিনায়ক। ফলে তার অবসর নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে ফুটবলবিশ্বে। ৩৯ বছর বয়সী এই মহাতারকা দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপাই জিতেছেন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা থেকে শুরু করে ক্লাব ফুটবলের অসংখ্য ট্রফি সবই তার অর্জনের ঝুলিতে। তবু বিশ্বকাপের শেষ ম্যাচটি জয়ে রাঙাতে না পারার আক্ষেপ হয়তো তার সঙ্গেই থেকে যাবে।

মেসির ঘনিষ্ঠ মহল এবং আর্জেন্টিনা ফুটবল অঙ্গনের অনেকেই মনে করছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কিছুটা সময় নিতে পারেন। আবেগের মুহূর্তে কোনো ঘোষণা না দিয়ে পরিবারের সঙ্গে আলোচনা এবং নিজের শারীরিক অবস্থার মূল্যায়নের পরই তিনি ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

এদিকে আর্জেন্টিনার সমর্থকদের একটাই আশা মেসি যেন তাড়াহুড়ো করে বিদায় না বলেন। তাদের বিশ্বাস, মাঠে থাকুন বা না থাকুন, মেসির প্রভাব আগামী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা হয়ে থাকবে। এখন তাই পুরো ফুটবলবিশ্বের দৃষ্টি এক মানুষকে ঘিরে লিওনেল মেসি। তিনি কি সত্যিই শেষবারের মতো নীল-সাদা জার্সি গায়ে মাঠ ছেড়েছেন, নাকি সামনে অপেক্ষা করছে আরেকটি অধ্যায়? সেই উত্তরই এখন সময়ের হাতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ