বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

বিশ্বকাপ হেরে আবেগঘন বার্তায় যা বললেন মেসি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৯ বার

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের একদিন পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

রোববারের ফাইনালে পরাজয়ের পর চোখের পানি ধরে রাখতে পারেননি মেসি। একই সঙ্গে তার আন্তর্জাতিক ফুটবল ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ‘এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ক্ষত সারতে সময় লাগবে। তবে আমরা যে সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে কাটিয়েছি, সেগুলোও আমি হৃদয়ে ধারণ করে রাখব। যেসব ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সর্বস্ব উজাড় করে লড়েছি, সেগুলো চিরকাল আমাদের স্মৃতিতে থাকবে। পুরো দেশের সমর্থন, এই দলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের আবারও বিশ্বের সেরা দলগুলোর একটিতে পরিণত করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আমরা আবারও পুরো দেশকে একত্রিত করতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব একসঙ্গে ভাগাভাগি করেছি।’

স্পেনকে অভিনন্দন জানিয়ে মেসি বলেন, ‘আমি স্পেনকেও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানাই।’

২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মেসি। এছাড়া ২০২১ ও ২০২৪ সালে দলকে কোপা আমেরিকার শিরোপাও উপহার দেন তিনি। এবারের বিশ্বকাপে নিজের আন্তর্জাতিক গোলসংখ্যা ১২৫-এ নিয়ে গেছেন মেসি। এই তালিকায় তার ওপরে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো, যার গোল ১৪৬টি।

ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল সংস্থার সভাপতি ক্লাউদিও তাপিয়া জাতীয় দলের হয়ে মেসির অসাধারণ অবদানের প্রশংসা করেন।

এবারের আসরে তিনটি বিশ্বকাপ ফাইনালের শুরুর একাদশে খেলা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন মেসি। পুরো টুর্নামেন্টে ৮ গোল ও ৪টি গোলে সহায়তা করলেও ফাইনালে স্পেনের বিপক্ষে আর জাদু দেখাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ