শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৯ বার

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়ে গেছে। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক সামরিক হামলার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করেছিলেন চলমান সংঘাত দ্রুত শেষ হবে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহন স্বাভাবিক হবে। তবে নতুন এই সংঘাতের ফলে সেই সম্ভাবনা কমে যাওয়ায় তেলের বাজারে বড় ধরনের অস্বস্তি দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ৭৪ সেন্ট বা ১ দশমিক ০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেল বিক্রি হচ্ছে ৭৪ দশমিক ২৬ ডলারে।

এর আগে, দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর এক বিমান হামলায় ইরানের বিমান ও নৌবাহিনীর অন্তত ৮ জন সেনা সদস্য নিহত হন। দেশটির বন্দর আব্বাস ও বুশেহরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

এই ঘটনার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, মার্কিন হামলার ‘শাস্তিমূলক প্রতিক্রিয়া’ হিসেবে কুয়েতের ‘ক্যাম্প আরিফজান’ ও ‘আলি আল সালেম’ এবং বাহরাইনের ‘জুফায়ের’ ও ‘শেখ ইসা’ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই যৌথ অভিযান চালানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ