বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকারের গতি-প্রকৃতি ও জনপ্রত্যাশা শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই আগামীর বাংলাদেশে যেন কোনো গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলা : মোজাফফরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, জিজ্ঞাসাবাদের অনুমতি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ভ্রমণে ৮ নির্দেশনা

তুরাগ নদে কথিত ‘ভাসমান ৭ লাশ’ অপপ্রচারকারীদের তথ্য চায় পুলিশ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২৩ বার

ঢাকার তুরাগ নদে কথিত ‘ভাসমান ৭ সাত লাশের’ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চলছে জানিয়ে এ ব্যাপারে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। পাশাপাশি এই ধরনের অপপ্রচারকারী সম্পর্কে যেকোনো তথ্য ঢাকা জেলা পুলিশকে সরবারহ করার অনুরোধ জানানো হয়।

আজ রোববার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।

তিনি জানান, গত ২৬ জুন রাত আনুমানিক সোয়া ১২টায় আশুলিয়া থানা পুলিশ স্থানীয় জেলেদের সহযোগিতায় আশুলিয়া থানাধীন গরুহাটা ঘাট সংলগ্ন তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা সুমনের (১৭) মরদেহ উদ্ধার করে।

এসপি আরও জানান, ২২ জুন দুপুর সাড়ে বারোটার দিকে ২০/২২ জন বন্ধুসহ সুমন তুরাগ নদে নৌকার ভ্রমণের উদ্দেশে ধৌর ব্রিজ ঘাট এলাকায় নৌকায় উঠেন। সাড়ে তিনটার দিকে আশুলিয়া গ্রামের আশুলিয়া গরুর হাট ঘাটে তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান। সাঁতার না জানায় স্রোতের সঙ্গে নদীতে তলিয়ে যান। এ ছাড়াও মিরপুরের মোল্লাপাড়া মনিপুর এলাকার বাসিন্দা রনি (৩৫) গত ২৪ জুন রয়েল সিটি খেয়াঘাটে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় ৩০ মিনিট পর তার মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ পুলিশ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে এসব ঘটনায় রাজনৈতিক রঙ ছড়িয়ে বিভ্রান্তমূলক অপপ্রচার চালানো হয় বলেও জানান এই পুলিশ সুপার।

অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘গত তিন মাসে ঢাকা জেলায় ১৭০ টি অপমৃত্যুর মামলার রুজু হয়েছে। যার অধিকাংশই অজ্ঞাতনামা মরদেহ সংক্রান্ত ঘটনা।’

জনসাধারণকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা জেলা পুলিশ। পাশাপাশি এই ধরনের অপপ্রচারকারী সম্পর্কে যেকোনো তথ্য ঢাকা জেলা পুলিশকে সরবারহ করার জন্য অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ