মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

রাফিনিয়ার চোট কি গুরুতর— যে বার্তা দিল ব্রাজিল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৪ বার

হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ের দিনে বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন দলের অন্যতম ফরোয়ার্ড রাফিনিয়া। স্বভাবতই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে— রাফিনিয়ার চোট কি গুরুতর? তিনি কি তবে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন?

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অবশ্য আশার বাণীই শুনিয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘ রাফিনিয়ার ডান পায়ের উরুর পেছনের অংশে পেশির চোট (হ্যামস্ট্রিং) নিশ্চিত হওয়া গেছে। তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলের মেডিকেল স্টাফদের সরাসরি তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা প্রটোকল মেনে চলবেন, যার লক্ষ্য হচ্ছে তার দ্রুত সুস্থতা এবং যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনা।’

চোট পেলেও এখনই বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে না ২৯ বছর বয়সী এই বার্সেলোনা তারকার। রাফিনিয়াকে বিশ্বকাপ স্কোয়াডেই রেখে পুনর্বাসন প্রক্রিয়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। তবে তিনি ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

সেলেসাওদের হেক্সা ট্রফি এনে দেওয়ার মিশনে নামা কোচ কার্লো আনচেলত্তির জন্য চোট দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই একের পর এক তারকাকে হারিয়ে ধুঁকছে ব্রাজিল। গত মার্চে হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপই শেষ হয়ে যায় রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোর। এপ্রিলে চেলসির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ছিঁড়ে ছিটকে যান উঠতি তারকা এস্তেভাও।

রক্ষণভাগের অন্যতম সেরা ভরসা এদের মিলিতাও হ্যামস্ট্রিং চোটের কারণে স্কোয়াডেই নেই। বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ছিটকে যান ডিফেন্ডার ওয়েসলি।

তবে স্বস্তির খবর, পরের ম্যাচে ফিরছেন নেইমার জুনিয়ার। কাফ মাসলের চোটের কারণে প্রথম দুই ম্যাচ ডাগআউটে বসে কাটানো নেইমারকে নিয়ে কোচ আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, ‘পরবর্তী ম্যাচেই নেইমারকে পাওয়া যাবে।’

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করে ব্রাজিল। হাইতির বিপক্ষে জয়ে এখন ‘সি’ গ্রুপের শীর্ষে তারা।  হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ব্রাজিল।

বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মখোমুখি হবে আনচেলত্তির দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ