রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবির শহীদুল্লাহ হলে হেনস্তার প্রতিবাদে একসঙ্গে খেলা দেখলেন নারী শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁস ঠেকাতে ডিজিটাল মনিটরিং, কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর তুরাগ নদে কথিত ‘ভাসমান ৭ লাশ’ অপপ্রচারকারীদের তথ্য চায় পুলিশ প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদে মধ্যাহ্নভোজ ১০ জেলায় বন্যার শঙ্কা, জরুরি সতর্কতা জারি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা সাভারে ভক্তদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে শামিল আর্জেন্টিনার রাষ্ট্রদূত ইরানের অস্তিত্ব থাকবে না, হুমকি ট্রাম্পের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান আকস্মিক ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী

শাপলা চত্বর হত্যা মামলা : দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩০ বার

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে কারাগার থেকে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন। এরই পরিপ্রেক্ষিতে ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ। তবে তদন্ত চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য প্রসিকিউশন থেকে আরও সময় চাওয়া হবে।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

এর আগে, ৭ মে দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উচ্ছৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ