বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ট্রেনে ঈদযাত্রা, শেষ দিনের টিকিট বিক্রি চলছে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৯ বার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় শেষ দিনের (২৭ মে) ট্রেনের আসনের টিকিট বিক্রি চলছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

আজ রোববার সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি হয়। এরপর দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হয়। আজ ২৭ মে’র আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রীদের অনুরোধে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এদিকে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রি করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ