রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

প্রধানমন্ত্রী হিসেবে ঢাবিতে তারেক রহমানের প্রথম পদচারণা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৪ বার

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পদচারণ করেছেন তারেক রহমান।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালা উদ্বোধনে তিনি ঢাবিতে যান।

এর আগে ইউজিসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে তারেক রহমান এ কর্মশালা উদ্বোধন করবেন। অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালয় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত থাকবেন।

তারেক রহমান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান গত বছরের ২৭ ডিসেম্বর; যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর। সেদিন তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথমে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই ঢাবি ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা পৃথক মিছিল নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এ ছাড়া ঢাবি ছাত্রদল ও বিভিন্ন হল শাখা ছাত্রদল এবং ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ