বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮ বার

‎ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার সকাল ৯টা থেকে মাঝে ১ ঘণ্টা মধ্য বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবারও একই সময় পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন। ‎তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পরে সব জায়গায় নির্বাচনে হলেও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই নির্বাচন আইনজীবীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

এবার বিএনপি এবং জামায়াত ও স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। তিনি বলেন, এবারের নির্বাচন স্বচ্ছ হবে। ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়াই নির্বাচনে ভোট দিতে পারবেন এবং গণনা স্বচ্ছতার সঙ্গেই হবে।

‎ঢাকা আইনজীবী সমিতিতে বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৩৭ হাজার। সেখানে ভোটার ২১ হাজারের মতো। ‎এ নির্বাচনে সম্পাদকীয় পদে ১৩ জন, সহ কার্যকরী সদস্য পদে ১০ জনসহ মোট ২৩টি পদের অনুকূলে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল ও জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯ জন বিভিন্ন পদে নমিনেশন বৈধ হয়।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম খানের নেতৃত্বে নীল প্যানেল।

‎জামায়াত ও সমমনা সমর্থিত সভাপতি এস এম কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সবুজ প্যানেল।

‎এ ছাড়া সভাপতি পদে মো. ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ শহীদুল্লাহ ও বলাই চন্দ্র দেব বিভিন্ন পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ