বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনদের হাতে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত এবং দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি কর্তৃক প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এটেনডেন্ট কর্তৃক দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা এবং মবের শিকার হন। এর পরিপ্রেক্ষিতে ‘ইন্টার্ন ডক্টর’স সোসাইটি, আরএমসিএইচ’-এর পক্ষ থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে। সকাল ৯টায় মানববন্ধনে অংশগ্রহণের জন্য সব ইন্টার্ন চিকিৎসককে আহ্বান জানানো হচ্ছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সকালে হাসপাতাল প্রাঙ্গণের মানববন্ধন থেকে ইন্টার্ন চিকিৎসকরা এই ঘটনার বিচারের দাবি করেন।

রামেকের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, ২৪ ঘণ্টার কর্মবিরতির মধ্য দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এক দফা এক দাবি সুষ্ঠু কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া তারা দুই দিনের হেনস্তার ঘটনায় তিনি বিচার দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আমি এ বিষয়ে বিস্তারিত অবগত নই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ