বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৮৫ বার

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ঝিনাইদহ থেকে আসা এক শিশুর হামের প্রাথমিক উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। তার নাম শামীম (৯ মাস)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শিশুটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খুমেক হাসপাতালের পরিচালক আইনুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) শামীমকে (৯ মাস) তার বাবা-মা ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থেকে খুমেক হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে সুস্থ হয়েছে ভেবে শামীমকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন বাবা-মা। পথিমধ্যে শ্বাসকষ্ট শুরু হলে পুনরায় তাকে খুমেক হাসপাতালে এনে ভর্তি করান তার বাবা-মা। পরে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের পরিচালক আইনুল ইসলাম বলেন, ‘হামের কারণেই শামীমের মৃত্যু হয়েছে এখন এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার টন্সিল ও ব্রংকাইটিস রোগের উপসর্গ ছিল। বাসায় ফেরার পথে শ্বাসকষ্ট শুরু হলে তার বাবা-মা তাকে পুনরায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে হামের কারণেই তার মৃত্যু হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ