শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

উদ্বোধনী ম্যাচে হাসল কোহলির ব্যাট, ইতিহাস গড়ল বেঙ্গালুরু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার
আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখালেন বিরাট কোহলি। তার দুর্দান্ত অর্ধশতকের ইনিংসের ওপর ভর করে ইতিহাস গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের দেওয়া ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রেকর্ড গড়ে ফেলে বেঙ্গালুরু। মাত্র ১৫.৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে তারা, যা আইপিএল ইতিহাসে দ্রুততম ২০০+ রান তাড়া করে জয়ের নতুন নজির।

কোহলির সঙ্গে তাল মিলিয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন দেবদত্ত পাডিক্কাল। তার আক্রমণাত্মক ব্যাটিং বড় রান তাড়ার কাজকে সহজ করে দেয়। দুই ব্যাটারের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শুরুতেই।
অধিনায়ক রজত পাতিদারেদর নেতৃত্বে পুরো দলই খেলেছে আত্মবিশ্বাসী ক্রিকেট।

শুরু থেকেই রান তাড়ায় আক্রমণাত্মক মনোভাব ধরে রেখে প্রতিপক্ষকে চাপে রাখে বেঙ্গালুরু।এর মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে দলটি। এর আগে দ্রুততম ২০০+ রান তাড়া করার রেকর্ড ছিল ২৫ বল হাতে রেখে জয়, যা এখন পেছনে ফেলেছে বেঙ্গালুরু।

মৌসুমের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেঙ্গালুরুকে আত্মবিশ্বাসী করে তুলবে।

আর বিরাট কোহলির ব্যাটের এমন ফর্ম প্রতিপক্ষদের জন্য বড় সতর্কবার্তা হয়ে থাকল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ