শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ক্ষমতায় গেলে অংশীজনরা সম্মানিত হবে: জামায়াত আমির

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার

জামায়াত ক্ষমতায় গেলে সমাজের সকল অংশীজনদের সম্মানিত করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানান তিনি।

চিকিৎসা খাতে অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, কমিশনের আশায় কিছু চিকিৎসক অপ্রয়োজনীয় ওষুধ ও অতিরিক্ত টেস্ট লিখে দেন। পরকালের ভয় ও নৈতিকতা থাকলে এসব অনিয়ম কেউ করতে পারে না।

তিনি বলেন, ইনসাফ এবং কুরআনের সমাধানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে তার দল।

যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্যই শান্তি নিশ্চিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ