শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১৮ বার

তেহরানে দফায় দফায় বিমান হামলার জবাবে আবারও ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

মঙ্গলবার (৩ মার্চ) তেহরান থেকে তেল আবিবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর: আলজাজিরার।

এদিকে আল হাদাথ টেলিভিশনের বরাতে রুশ সংবাদ সংস্থা তাস জানায়, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণ অঞ্চল। আকাশজুড়ে ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি এবং সাইরেনের শব্দে পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে। বর্তমানে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে। তবে কতটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর তেহরান এই কঠোর পদক্ষেপ নিল। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল তাদের ওপর হামলা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ