বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

নিজ নাগরিকদের ১৪ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার

মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে নিজেদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জেরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই নির্দেশনা দিয়েছে দেশটি। খবর আল জাজিরার।

তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরাইল, জর্দান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের ১২টির বেশি দেশ ত্যাগ করার জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে সৃষ্ট নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই আহ্বান জানিয়েছে দেশটি।

কনস্যুলারবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাউরা নামদার এক এক্সবার্তায় বলেন, ইরান, ইরাক, জর্দান, লেবানন এবং ইসরাইলে অবস্থানকারী মার্কিন নাগরিকদের এসব দেশ এখনই ত্যাগ করা উচিত। যে যেভাবে পারে, সেভাবেই যেন নিরাপদ গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করে নেয়।

এই তালিকায় তিনি বাহরাইন, মিসর, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আমিরাত, সিরিয়া এবং ইয়েমেনকেও উল্লেখ করেন।

নিজ নাগরিকদের ১৪ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিন এই সতর্কবার্তা এমন এক সময় এলো, যখন বড় বড় একাধিক এয়ারলাইন্স এই অঞ্চলে তাদের ফ্লাইটগুলো স্থগিত করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ