সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

লেবাননের ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০০ বার

লেবাননের দক্ষিণাঞ্চলে ৫০টিরও বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নির্বিচারে হামলা চালানোর আগে ইসরায়েল বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছিল। লেবাননেও বিস্তৃত এলাকার জন্য এমন সতর্কবার্তা দিল দেশটি।

ওই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান।’

এতে আরও বলা হয়েছে, ‘কেউ যদি হেজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন।’

আল জাজিরা জানিয়েছে, আজ সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের তিনটি শহর হারিস, নাবাতিহ আল-ফাওকা ও মেফদুন শহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। উত্তর ইসরায়েলে রকেট হামলার পর হিজবুল্লাহর ওপর এ হামলা চালানো হয়েছে।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও দুদিন কোনো প্রতিক্রিয়া দেখায়নি হিজবুল্লাহ। তবে সোমবার ভোরে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলের দখলদার বাহিনী।

ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ আরেক কেন্দ্রীয় নেতার ওপরও হামলা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ