শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে দায়ের করা মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে এই বিশেষ মামলায় সাক্ষ্য দেবেন সাক্ষীরা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে থাকলেও বাকি ৭ জন এখনো পলাতক রয়েছেন।

একই দিনে ট্রাইব্যুনালে অন্য একটি চাঞ্চল্যকর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। র‍্যাবের টিএফআই সেলে টানা ৮ বছর গুম ও অমানবিক নির্যাতনের শিকার সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেমকে আজ আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। ইতোপূর্বে তার ওপর চালানো ভয়াবহ নির্যাতনের বর্ণনা ট্রাইব্যুনালে সাক্ষ্য হিসেবে প্রদান করেছিলেন।

জুলাই বিপ্লব চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকার কয়েক দফায় সারা দেশে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করে সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই অপরাধকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ