শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া. বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫২ বার

জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে ৩০ জন নিহত হয়েছে।

টিআরটি ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিশেষ বৈঠক করে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরে জাপান সাগর উপকূলে শক্তিশালী ঠান্ডা বাতাসের প্রভাবে ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি তুষারপাত দেখা গেছে।

দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, ২০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারী তুষারপাতের ফলে ৩০ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী কিনা জিনও ছিলেন। তার মৃতদেহ আওমোরির আজিগাসাওয়ায় তার বাড়িতে তুষারপাতের স্তূপের নিচে পাওয়া গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ