শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস, পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

৪৫তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৫৬৫ জন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার

৪৫তম বিসিএসে উত্তীর্ণ হওয়াদের মধ্য থেকে ৫৬৫ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদে (সংশোধিত শূন্যপদ) ৫৬৫ জনকে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে। প্রকাশিত ফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।

জানা যায়, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে শূন্যপদ ছিল ১ হাজার ২২টি। এরমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদে নিয়োগ না দিতে পিএসসিকে চিঠি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে এ পদগুলো বাদ দেওয়া হয়েছে।

এর আগে, বুধবার (২৬ নভেম্বর) রাতে ৪৫তম বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ