বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

ভোটার হলেন তারেক রহমান ও জাইমা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ফাইল অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২৮ ডিসেম্বর) ফাইল কমিশনে উত্থাপন করা হলে কমিশনাররা এতে সই করেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এ ছাড়াও ইসির জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

এর ফলে বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হল তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানের নাম।

এর আগে শনিবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান তারেক রহমান, সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমানও।

নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে গিয়ে ছবি তোলা হয় তাদের। সেইসঙ্গে ১০ আঙ্গুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজও করেন বাবা-মেয়ে।

প্রসঙ্গত, তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ