সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে যখন তিনি পা রাখলেন, তখন সোনালি ধাতব পুঁতি খচিত ‘লুই ভিতোঁ’র কাস্টম মারমেইড গাউনে তাকে দেখাচ্ছিল ঠিক এক রাজকন্যার মতো। স্টাইলিস্ট এরিন ওয়ালশের ছোঁয়ায় এবং টিফানি অ্যান্ড কোং-এর বিলাসবহুল হীরা ও সোনার অলঙ্কারে গোমেজের এই উপস্থিতি ছিল কেবল গ্ল্যামারের প্রকাশ নয়, বরং ক্যারিয়ারের দুই দশক পার করা এক পরিপক্ক শিল্পীর সাবলীল ব্যক্তিত্বের ছাপ।
জনপ্রিয় হুলু সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সঙ্গে সেলেনার পথচলা তার এমি জার্নিকে নতুন মাত্রা দিয়েছে।