মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। সংকটকালে বন্ধু-বান্ধব আত্মীয়-পরিজন দূরে থেকে মজা দেখবে। প্রেম-রোমান্স বিনোদন-বন্ধুত্ব শুভ হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় কিন্তু ফল হবে না।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। ব্যবসাবাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। নিত্যনতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
লাইফস্টাইল বদলাবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতামাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ হবে। স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দিনটি স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ ও বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্ত করবে। হাত বাড়ালেই নিত্য-নতুন সুযোগ আসবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন-সুর-সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো দলিলপত্র আসতে পারে।