বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১২, আহত ৭৬

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার

দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। বুধবার ইরানি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় ও রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির উপকূলীয় কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় সবচেয়ে বেশি বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

ইরানি রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ফার্স নিউজ জানিয়েছে, সেখানে পাঁচজন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, আহভাজ ও আগাজারি এলাকার ৩টি স্থানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বান্দার আব্বাস, কেশম, জাস্ক এবং চাবাহার ও কোনারাকের আশপাশের এলাকাতেও মার্কিন হামলা হয়েছে। তবে এসব হামলায় হতাহতের পূর্ণাঙ্গ তথ্য এখনো পাওয়া যায়নি।

হামলার পর ইরানে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ