বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৩ যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ০ বার

ঠাকুরগাঁওয়ে পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সড়ক দুর্ঘটনার আহত হন পাঁচজন।

বুধবার (২৬ আগস্ট) সকালে ভুল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয় নিশ্চিত করেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

নিহত দুইজনের মধ্যে একজনের নাম আনোয়ার (৬০), তিনি বালিয়া ইউনিয়নের বাসিন্দা। অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহতরা হলেন- বড় বালিয়া এলাকার জরিনা (৪০), লক্ষীরহাট এলাকার আফিজুলের ছেলে শাহিরুল, ইদ্রিস আলীর ছেলে হারুন ও শফিকুল।

ওসি জানান, সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে ঠাকুরগাঁও থেকে পিকআপটি ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারালে ভূল্লী থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন বলেও জানান ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ