সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ বার

রাজধানী ঢাকার রয়েছে অসংখ্য ম্যানহোল। তবে শহরের অলিগলি, প্রধান সড়ক ও ফুটপাতে ছড়িয়ে থাকা এসব ম্যানহোল প্রায়শই দেখা যায় খোলা ও ঢাকনাবিহীন। অতি সম্প্রতি দৈনিক কালবেলার এক ভিডিও প্রতিবেদনে উঠে এসেছে, এসব খোলা ম্যানহোল যেন হয়ে উঠেছে এক ‘অদৃশ্য মৃত্যুফাঁদ’, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রতিবেদনটিতে বেশ কয়েকটি খোলা ম্যানহোলের দৃশ্য দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকায় ফুটপাতে ও সড়কের মাঝে বর্তমানে অসংখ্য ম্যানহোল রয়েছে। দুই সিটি করপোরেশনের এসব ম্যানহোলের প্রায় ১০ থেকে ১২ শতাংশ ঢাকনাবিহীন অবস্থায় পড়ে থাকে। খোলা ও ঝুঁকিপূর্ণ এসব ম্যানহোল নগরবাসীর জন্য একটি বড় মরণফাঁদ ও নিরাপত্তার ঝুঁকি। ঢাকনা চুরি, ভেঙে যাওয়া এবং ভারী বর্ষণে পানি নিষ্কাশনের জন্য ম্যানহোলগুলো প্রায়ই অরক্ষিত রাখা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ঢাকনাবিহীন স্যুয়ারেজ বা ড্রেনে পড়ে বহু মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন এবং অনেকেই প্রাণ হারিয়েছেন। বছরের পর বছর ধরে এই মরণফাঁদগুলোর কোনো স্থায়ী সমাধান না হওয়া প্রশাসনের গাফিলতিকেই স্পষ্ট করে তোলে।

রাজধানীর এসব ম্যানহোল নিয়ে সরেজমিনে করা কালবেলার সেই ভিডিও প্রতিবেদনে দেখা যায়, ঢাকনাবিহীন সেসব ম্যানহোল দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় রয়েছে। কোথাও সপ্তাহ, কোথাও মাস অথবা কোথাও বছর পেরিয়ে গেলেও এসব খোলা ম্যানহোলে ঢাকনার ব্যবস্থা করেনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রাজধানীর ব্যস্ত সড়কগুলো ও ফুটপাতে ম্যানহোলের এমন অবস্থা বড় দুর্ঘটনার শঙ্কা তৈরি করেছে।

ভুক্তভোগী, পথচারী ও স্থানীয়রা কালবেলাকে জানিয়েছেন, বর্ষাকালে অনেক সময় বৃষ্টির পানিতে তলিয়ে গেলে দেখা যায় না এসব খোলা ম্যানহোল। ফলে তখন দুর্ঘটনা বেশি হয়। বেশিরভাগ পথচারী ও চলাচলকারীদের এসব ম্যানহোল সম্পর্কে ধারণা না থাকায় চলাচলের পথে প্রায়শই ঘটে দুর্ঘটনা।

রাজধানীবাসীর অভিযোগ, বাধ্য হয়ে কোথাও গাছের ডাল, বাঁশ বা কাঠ ঢুকিয়ে তাতে কাপড়ের টুকরো বেঁধে পথচারীদের সতর্ক করার চেষ্টা করছেন তারা। ঢাকনাবিহীন এসব ম্যানহোল ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও ভ্রুক্ষেপ নেই সিটি করপোরেশনের। দীর্ঘদিন খোলা পড়ে থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

তবে কালবেলার এমন সংবাদ প্রকাশের পর টনক নড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (অঞ্চল ৩) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবীব কালবেলাকে বলেন, বিষয়টি তাৎক্ষণিক আমাদের নজরে এসেছে। পাশাপাশি করপোরেশনের প্রশাসক মহোদয় দ্রুত কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, ঢাকনাগুলো একটা সংঘবদ্ধ চোর সিন্ডিকেট চুরি করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে এমনও দেখা যায়, সিএনজিতে করে এসে ঢাকনা খুলে নিয়ে যাচ্ছে। কর্পোরেশনের পক্ষ থেকে চুরি ঠেকানোর উপায় বের করার চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ