মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭ বার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

দায়িত্ব ছাড়ার আগে সকালে প্রধানমন্ত্রী হিসেবে শেষ ভাষণ দেবেন স্টারমার। এরপর তিনি ও বার্নহ্যাম বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর ডাউনিং স্ট্রিটে নিজের প্রথম ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম। সেখানে তিনি ব্রিটেনের মানুষকে আরও স্বস্তির সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেবেন বলে আশা করা হচ্ছে।

বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক অবশ্য নতুন প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, বার্নহ্যাম স্পষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করছেন।

বার্নহ্যাম শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন। অন্য কোনো এমপি তার নেতৃত্বকে চ্যালেঞ্জ না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রধান হন। এর আগে গত মাসেই তিনি পার্লামেন্টে প্রবেশ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ