বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পারস্য উপসাগরীয় আকাশসীমা ব্যবহারে সতর্কবার্তা ইউরোপের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ০ বার

বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে। ভয়াবহ হামলা চালিয়েছে প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে।

দেশ দু’টির মধ্যে উত্তেজনার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় এয়ারলাইন্স গুলোকে সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি।

ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) জানিয়েছে, ইউরোপীয় এয়ারলাইন্স গুলোর উচিত বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমান উপসাগরের জলসীমার ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা না করা।

বিবৃতিতে ইএএসএ বলেছে, ‘অপ্রত্যাশিত সামরিক পরিস্থিতি এবং সেই সাথে ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের শঙ্কার কারণে সংশ্লিষ্ট আকাশসীমার সব উচ্চতা ও ফ্লাইং লেভেলে বেসামরিক বিমান চলাচলের জন্য উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে।’

এর আগে গত সপ্তাহেও সংস্থাটি এয়ারলাইন্স গুলোকে ইরান, ইরাক এবং লেবাননের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনা না করার পরামর্শ দিয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ