সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বন্যা মোকাবিলায় সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম জানালেন স্বাস্থ্যমন্ত্রী, বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ‘ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন, ব্যবহার না কমলে সমাধান কঠিন’ হরমুজ প্রণালীতে ‘মুক্ত’ ও ‘নিরাপদ’ জাহাজ চলাচলের আহ্বান চীনের প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে সহযোগিতার আশ্বাস সৌদি রাষ্ট্রদূতের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালীতে ‘মুক্ত’ ও ‘নিরাপদ’ জাহাজ চলাচলের আহ্বান চীনের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ বার

আন্তর্জাতিক নৌ-চলাচলের একটি গুরুত্বপর্ণ জলপথ হরমুজ প্রণালী। সেখানে মুক্ত ও নিরাপদ চলাচল পুনরায় শুরু করা সমস্ত দেশের স্বার্থ রক্ষা করবে বলে জানিয়েছে বেইজিং।

সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি ‌‌‘যথাযথভাবে নিষ্পত্তি’ করা উচিত।

হরমুজ প্রণালীর নৌ-চলাচল রুট নিয়ে মতবিরোধের জেরে গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর পাল্টা হামলা চালানোর পর চীনের পক্ষ থেকে এই মন্তব্য এলো।

এর আগে বেইজিংয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে নতুন ফি বা শুল্ক আদায় করা হবে। তবে তিনি যোগ করেন যে, চীন এবং অন্যান্য ‌‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে এই ক্ষেত্রে ‘বিশেষ সুবিধা’ দিবে ইরান।

উল্লেখ্য-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বর্তমানে চরম পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও মার্কিন ঘাঁটিতে হামলার জেরে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে অঞ্চলটিতে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে।

উত্তেজনা বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। বিশ্ববাজারে এর সরাসরি প্রভাব হিসেবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক সূচকে অস্থিরতা দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ