বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

খাদ্য সহায়তা পাচ্ছে বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৬৮ বার

বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগকালীন বরাদ্দ থেকে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা পরিষদের অনুকূলে ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এসব চাল দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হবে।

জেলা পরিষদ সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ও খাদ্যসংকটে থাকা পরিবারের তালিকা পরিষদের সদস্য, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

জেলা পরিষদের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি—এই সাতটি উপজেলায় খাদ্যসহায়তা বিতরণ করা হবে। পরিষদের সদস্য, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এর আগে বন্যার শুরু থেকেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এবার চাল বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও বড় পরিসরে খাদ্য সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ