সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জানাল পিবিআই , মাকে মারধর ও শ্লীলতাহানি করায় চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে এনসিপির পদযাত্রা স্থগিত জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ পর্তুগাল-স্পেনের খেলায় কে জিতবে, নানা সমীকরণ সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হত্যাচেষ্টা-বিস্ফোরক আইনের মামলা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল গ্রামে লোডশেডিং কেন হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২ বার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। আজ সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগেঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

রাষ্ট্রদূত সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে ক্রাউন প্রিন্স জানান, তিনি প্রধানমন্ত্রী কর্তৃক তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রীর ভ্রাতৃসুলভ মনোভাব দুদেশের সম্পর্কের গভীরতার ইঙ্গিত বহন করে। তিনি দুই দেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে এই আমন্ত্রণ গ্রহণ করার জন্য ক্রাউন প্রিন্সের নিকট তার ধন্যবাদ পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন।

আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের জন্য তার সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে তা গ্রহণ করেছেন।

এ ছাড়া সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল বিনিয়োগ বিষয়ে আলোচনা করার জন্য আগামী সপ্তাহে ঢাকা আসবে বলে জানান সৌদি রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সৌদি আরবের কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহের বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী একে স্বাগত জানিয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ