সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
জানাল পিবিআই , মাকে মারধর ও শ্লীলতাহানি করায় চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে এনসিপির পদযাত্রা স্থগিত জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ পর্তুগাল-স্পেনের খেলায় কে জিতবে, নানা সমীকরণ সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হত্যাচেষ্টা-বিস্ফোরক আইনের মামলা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল গ্রামে লোডশেডিং কেন হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

ব্রাজিলের পরাজয়ে যুবকের ‘আত্মহত্যা’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১ বার

হবিগঞ্জের মাধবপুরে প্রকাশ রেলী নামে এক যুবকের ‘আত্মহত্যা’র ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত প্রকাশ রেলী (২৬) নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা প্রয়াত চম্পক রেলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। সোমবার গভীর রাতে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার খেলা দেখার পর ব্রাজিলের পরাজয়ে সে মানসিকভাবে ভেঙে পড় ছিল। পর দিন সকালে চা বাগানের একটি আকাশমণি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী মজুমদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর সঙ্গে ওই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ