শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬৮ বার

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনা শেষে তেহরান দাবি করেছে, ইরানের তেল খাতের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় দেওয়া হয়েছে এবং বিদেশে জব্দ থাকা তাদের কিছু সম্পদও মুক্ত করা হয়েছে। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। একই সঙ্গে বিদেশে আটকে থাকা কিছু ইরানি সম্পদ ছাড় করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

আরাগচি আরও বলেন, ইরানের জন্য একটি ‘বৃহৎ পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা’ চালু করা হয়েছে। তবে তিনি জব্দ সম্পদের পরিমাণ, অবস্থান কিংবা পুনর্গঠন পরিকল্পনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি ইরানি প্রতিনিধি দলের অর্থনীতি বিশেষজ্ঞ হোসেইন গোরবানজাদেহর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, ইরানি তেল ও তেলজাত পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার একটি খসড়া চুক্তি সম্পন্ন হয়েছে। চ

আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের সহায়তায় গঠিত লেবানন ‘ডি-কনফ্লিকশন সেল’ বা সংঘাত নিরসন ব্যবস্থাই হবে নতুন সমঝোতার ‘প্রথম বাস্তব পরীক্ষা’।

মধ্যস্থতাকারী দেশগুলোর মতে, এই ব্যবস্থার লক্ষ্য হলো লেবাননে সামরিক অভিযান বন্ধে সহায়তা করা এবং সংঘাত প্রশমনে একটি কার্যকর যোগাযোগ কাঠামো তৈরি করা।

বিশ্লেষকদের মতে, তেল নিষেধাজ্ঞা শিথিলকরণ, জব্দ সম্পদ মুক্তি এবং লেবানন সংকট নিরসনে অগ্রগতি বাস্তবায়িত হলে তা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ