বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজবী রিমান্ডে ধানমন্ডিতে সাংবাদিককে মারধর করলেন জামায়াতকর্মীরা মন্তব্য মাহদী আমিনের, বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী অবসরের ঘোষণা দেওয়া মেসি যেভাবে উঠলেন শিখরে একযোগে জামায়াতপন্থী ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন ফিফা বিশ্বকাপ ২০২৬, কেইনকে কালো জাদু করতে ‘ওঝা’ আনল ঘানা! ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের

বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে ৬ কাউন্সিলরের রিট

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫৬ বার

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। ৬ কাউন্সিলর এ রিট করেছেন।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটির ওপর শুনানি হবে।

গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

গত ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ পরিচালক নির্বাচিত হবে।

পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে আছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার। গত ১৩ মে গঠিত নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এবিএম এহসানুল মামুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ