বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপনি কি ডায়াবেটিকসে আক্রান্ত, পা দেখে বুঝবেন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৩ বার

এখন অল্প বয়সেই অনেকে ডায়াবেটিকসে আক্রান্ত হচ্ছেন। অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস, স্ট্রেস, উদ্বেগ, মানসিক চাপ, জিনগত কারণেই অনেকে আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। রক্তে ইনসুলিনের অভাবই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। জীবনযাত্রা ও খাওয়া-দাওয়ায় খানিক পরিবর্তন করলেই ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যাবে। ঘন ঘন প্রস্রাব ও তেষ্টা পাওয়া, ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, ক্ষত না সারা, ওজন কমে যাওয়া, ইমিউনিটি কমে যাওয়া, চামড়া শুষ্ক হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়ার মতো কিছু প্রাথমিক লক্ষণ জানান দেয় ডায়াবেটিসের।

এগুলো ছাড়াও ডায়াবেটিসের কিছু লক্ষণ

ফুটে ওঠে পায়ে। আসুন সেই লক্ষণগুলো জেনে নেই
          পায়ে ব্যথা, জ্বালা, ঝিনঝিন করা, পা লাল হওয়া এবং অসাড় হয়ে যাওয়া।

          পায়ের ঘা এবং ক্ষত তাড়াতাড়ি সেরে না ওঠা। ঠিকমতো রক্তপ্রবাহ না হওয়ার কারণে এমন সমস্যা হয়। রক্তনালিগুলো সরু ও শক্ত হয়ে যায় এবং রক্ত সাধারণত যেভাবে প্রবাহিত হয়, ডায়াবেটিসে আক্রান্ত হলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হয় না।

          পায়ের নিচে বা বুড়ো আঙুলের নিচে ফোসকা, ঘা অথবা আলসার হওয়া।

          পায়ের আকৃতি পরিবর্তন হয়ে যায়।

          পায়ের পাতা ভারী হওয়া, পা ফেলতে সমস্যা, পায়ের ত্বক শুষ্ক হওয়া, ত্বক ফাটা, গোড়ালি ফাটা, আঙুলের মাঝখানে চামড়া ফাটা, চামড়া ওঠা এগুলোও লক্ষণ।

          ত্বকের রঙে পরিবর্তন।

          গোড়ালি বা পায়ে ফোলাভাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ