শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

প্রিয়জনকে টেডি উপহার দেওয়ার দিন আজ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৭ বার

ভালোবাসা সপ্তাহের চতুর্থ দিন আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে পালিত হচ্ছে টেডি ডে। প্রেমের সম্পর্কে মায়া, কোমলতা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে এদিন প্রিয় মানুষকে টেডি বিয়ার উপহার দেওয়ার রীতি প্রচলিত।

কার্ড, ফুল বা চকোলেটের পাশাপাশি টেডি এখন ভালোবাসা জানানোর জনপ্রিয় মাধ্যম। মান-অভিমান ভাঙানো থেকে শুরু করে প্রিয়জনকে বিশেষ অনুভূতি দেওয়ায় টেডি বিয়ারের আলাদা গুরুত্ব রয়েছে। এটি শুধু খেলনা নয়, বরং প্রিয় মানুষের অনুপস্থিতিতে তার উপস্থিতির অনুভূতি জাগিয়ে তোলে।

টেডি বিয়ারের পেছনে রয়েছে এক মানবিক ইতিহাস। ১৯০২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট শিকারে গিয়ে একটি ভাল্লুক ছানাকে হত্যা করতে অস্বীকৃতি জানান। সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘টেডি বিয়ার’-এর জন্ম, যা ১৯০৩ সাল থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়।
টেডি ডেতে উপহারের রঙও বহন করে ভিন্ন অর্থ। লাল টেডি গভীর ভালোবাসা, গোলাপি ভালোবাসার প্রস্তাবে সম্মতি, কমলা নতুন সম্পর্কের সম্ভাবনা, নীল আন্তরিক ভালোবাসা এবং সবুজ দীর্ঘস্থায়ী ও বিশ্বাসভিত্তিক সম্পর্কের প্রতীক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ