শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার

২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে পিলখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ বুধবার সকালে রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

এ সময় চাকরিচ্যুত সদস্যরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে এবং মানবিকভাবে বিবেচনা করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

তারা বলেন, দীর্ঘদিন চাকরি হারিয়ে মানবিক, সামাজিক ও আর্থিক সংকটের মধ্যে রয়েছেন।

এদিকে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনায় চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জন সদস্যকে পুনরায় চাকরিতে বহাল করার কোনো আইনি সুযোগ নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ