শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৭ বার

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের শিশু-কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করে বিশ্বে প্রথমবারের মতো কঠোর আইন কার্যকর হয়েছে। নতুন আইনের প্রথম দিনে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ একে আখ্যা দিয়েছেন ‘প্রধানমন্ত্রী হিসেবে এটা গর্বের দিন’।

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, কিক, টুইচ, টিকটক, রেডিট থেকে শুরু করে ইউটিউব-সব বড় সামাজিক যোগাযোগমাধ্যমকেই এখন এই আইন বাস্তবায়ন করতে হবে।

আইন ভাঙলে অভিভাবক বা শিশুদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে প্ল্যাটফর্মগুলো নিয়ম না মানলে সর্বোচ্চ ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারে।

সরকারের দাবি, এই নিষেধাজ্ঞার মাধ্যমে শিশুদের ক্ষতিকর অনলাইন কনটেন্ট, মানসিক ক্ষতি এবং শোষণ থেকে রক্ষা করা হবে। কিন্তু সমালোচকদের মতে, এই নীতি উল্টো ঝুঁকি বাড়াতে পারে-কারণ তাতে নাজুক অবস্থায় থাকা কিশোররা আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং শিশুদের অনিয়ন্ত্রিত, অন্ধকার অনলাইন পরিবেশের দিকে ঠেলে দিতে পারে।

বিশ্বের অন্যান্য অনেক দেশই অস্ট্রেলিয়ার এই সাহসী পদক্ষেপটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, যদিও সরকার কীভাবে এই উদ্যোগের সফলতা মূল্যায়ন করবে তা এখনো পরিষ্কার নয়।

এদিকে অস্ট্রেলিয়ার কিশোরদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ এই নিষেধাজ্ঞাকে “অপমানজনক” বলে মন্তব্য করেছে, আবার কেউ এটিকে স্বল্পমেয়াদি বিরক্তি মনে করে বলেছে, মানিয়ে নিতে বেশি সময় লাগবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ