মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ তারেক রহমানের হাতে নতুন বিএনপি এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের জাগদল থেকে বিএনপি, রাজনীতিতে যেভাবে উত্থান হয় জিয়াউর রহমানের নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল কিংবদন্তি মেসির বিদায়, আবেগে ভাসছে ফুটবলবিশ্ব শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল নেপালকে ১০০ মিলিয়ন ওন দিলেন কোরিয়ান গায়ক লি নো

সংসদ অধিবেশন চলছে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ দিন বন্ধ থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবার শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল তিনটায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে ১২ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলেছিল।

বিরতির সময় ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি দুটি বৈঠক করেছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা বাতিল করার বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হয়েছে, তবে ২০টি বিষয়ে এখনও মতৈক্য হয়নি।

বিশেষ কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে। আর চলতি অধিবেশনে ১১ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১০ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ