মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

লামিয়া-নিয়াজ-সেলিমকে রাষ্ট্রদূত না করার সিদ্ধান্ত সরকারের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার

বর্তমান সরকার সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে শুরু হওয়া তিন জনকে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে। তারা হলেন-লামিয়া মোর্শেদ, ড. নিয়াজ আহমেদ খান ও সেলিম উদ্দিন। ফলে আপাতত আর তাদের রাষ্ট্রদূত করা হচ্ছে না।

লামিয়া মোর্শেদ সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ সহযোগী ও এসডিজি-বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক। ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সেলিম উদ্দিন সাবেক সচিব।

সাবেক সরকার পছন্দের জায়গায় রাজনৈতিক বিবেচনায় এসব নিয়োগ দিতে আগ্রহী ছিল। লামিয়াকে নেদারল্যান্ডসে, ড. নিয়াজকে প্রথমে ডেনমার্কে, পরে ইরানে এবং সেলিম উদ্দিনকে মিশরে রাষ্ট্রদূত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। লামিয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের কাছে ‘এগ্রিমো’ (সম্মতি) চাওয়া হলেও জবাব পাওয়া যায়নি। ড. নিয়াজের বিষয়ে ইরান সম্মতি দিলেও তিনি সেখানে যেতে আগ্রহী ছিলেন না।
চলতি মাসের প্রথম দিকে পাঁচ দেশ থেকে রাষ্ট্রদূত ও হাইকমিশনার প্রত্যাহারের সময় এই তিনজনের নিয়োগ প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আগের সরকারের মতো রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রদূত নিয়োগের পরিকল্পনা বর্তমান সরকারের নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ