মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

জ্বালানি তেলের দাম না বাড়ানো সরকারের বড় সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার

পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে না বাড়ানো সরকারের বড় সফলতা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সরকারের আগাম প্রস্তুতি ও সঠিক পরিকল্পনার কারণেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘বর্তমানে বোরো মৌসুমের ভরপুর সময় চলছে। কৃষি উৎপাদনে যেন কোনো সংকট তৈরি না হয়, সে জন্য সার, বীজ ও বিদ্যুৎ খাতে অতিরিক্ত ভর্তুকি দিয়ে আমরা মূল্য স্থিতিশীল রেখেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো কৃষিপণ্যের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা।’

সালাহউদ্দিন আহমদ বলেন, পার্শ্ববর্তী অনেক দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো ঘটনা ঘটলেও, প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনায় বাংলাদেশে পরিস্থিতি সুচারুভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

জ্বালানি তেলের পাচার রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি তেল পাচারের কিছু ঘটনা আমাদের নজরে এসেছে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের কঠোর হস্তে দমন করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।’

সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভার শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ