শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস, পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

নির্বাচনে আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ: মিলার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। তবে বিগত দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মাইকেল মিলার বলেন, ‘নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক। ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।’

নতুন ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেওয়া অন্যতম চ্যালেঞ্জ।’

বৈঠকে সিইসির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির কথা জানানো হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি আরও জানান, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা। সিদ্ধান্ত হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় দল বাংলাদেশে আসবে। প্রায় ১৫০ সদস্যের এই পর্যবেক্ষক দল নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে আসবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ