মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৮৬ বার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার (১৪ মার্চ) ফের তার সিটিস্ক্যান করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়েও জানিয়েছেন তিনি। এ চিকিৎসক গণমাধ্যমকে বলেছেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, ইনফেকশন হয়েছে। তার অস্ত্রোপচার সফল হলেও তাকে বিদেশে নেয়ার বিষয়টি শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। আজ ফের সিটিস্ক্যান করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে মির্জা আব্বাসের দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত জানানো হয়। তিনি মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ